বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত এমপির শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।
সোমবার (০৮ জানুয়ারি) সকালে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে এবং কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি। শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তক অর্পণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।