রাসিক মেয়রের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য আসাদের সৌজন্য সাক্ষাৎ

courtesy call
নিজস্ব প্রতিবেদক: ০৮ জানুয়ারি ২০২৪ ০৫:৩০ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৮ জানুয়ারি ২০২৪ ০৫:৩০ পূর্বাহ্ন
রাসিক মেয়রের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য আসাদের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

আজ সোমবার দুপুরে নগর ভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করান রাসিক মেয়র। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।