নগরীতে উদীচী শিল্পীগোষ্ঠীর মানববন্ধন ও প্রতিবাদী সংগীত পরিবেশন
জাতীয় সংগীতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কন্ঠে ধরো,আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ব্যানারে মানববন্ধন প্রতিবাদী জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্টে,উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ এর উদ্যোগে জাতীয় সংগীতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কন্ঠে ধরো,আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ব্যানারে মানববন্ধন প্রতিবাদী জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
বক্তারা বলেন,জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের যে পায়তারা চলছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানান। বাংলাদেশে যে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বলবৎ আছে এটা কোনক্রমে পরিবর্তনের হতে দেওয়া যাবে না। এই জাতীয় পতাকা পরিবর্তনের জন্য একাত্তরের পরাজিত শক্তির আবারো উদ্ধত আস্ফালনের ইঙ্গিত দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, তাদেরকে প্রতিহত করার জন্য একসঙ্গে আওয়াজ তুলতে হবে।
জাতীয় সংগীত ও প্রতিবাদী দেশাত্মবোধক গান পরিবেশন করেন ও জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তন না করার আহ্বান জানিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।
প্রতিবাদী মানববন্ধন ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলফিকার আহমেদ গোলাপ,সভাপতি উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ। অজিত কুমার মন্ডল,সহ-সভাপতি উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ ও সাধারণ সম্পাদক কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী মহানগর। রনজিত কুমার শাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ প্রমুখ।