১৪ এপিবিএন এর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

14 APBN's monthly welfare and crime review meeting
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৬ পূর্বাহ্ন
১৪ এপিবিএন এর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
১৪ এপিবিএন এর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সেপ্টেম্বর/২০২৪ খ্রিঃ এর মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ সকাল ১১টায়

অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ ইকবাল মহোদয় সভায় সভাপতিত্ব এবং পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় বিগত আগস্ট/২০২৪ খ্রিঃ অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা সমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন জাকির হোসেন, সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার, লাম্বাশিয়া পুলিশ ক্যাম্প। 

সভার সভাপতি বিভিন্নস্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। মাদক ও অস্ত্র উদ্ধার সহ অন্যান্য আভিযানিক কার্যক্রম জোরদারকরণ এবং মাদক ও সকল প্রকার দুর্নীতি থেকে দূরে থেকে শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

সভায় উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার), সহ সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ ও অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ।