টেকনাফের বদির ভাতিজা শাহজাহান ঢাকায় গ্রেপ্তার

Former Chairman Shahjahan Mia
অনলাইন ডেস্ক : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ন
টেকনাফের বদির ভাতিজা শাহজাহান ঢাকায় গ্রেপ্তার
টেকনাফের বদির ভাতিজা শাহজাহান ঢাকায় গ্রেপ্তার...সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ সদর  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব।

রবিবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

র‌্যাববের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 তিনি জানান, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করেছেন শাহজাহান মিয়া। তার সেই কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ রয়েছে।

তার বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ অনেকগুলো মামলা রয়েছে বলেও জানান তিনি।