নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত
3 workers were killed
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- রাব্বি, আশরাফুল ও মামুন। মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
নিহত রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে তিনি জানতে পারেন কাজ করতে গিয়ে কর ভবন থেকে রাব্বিসহ তিনজন পড়ে মারা গেছেন। ওরা তিনজন কর ভবনে রড মিস্ত্রির কাজ করছিল।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘শুনেছি বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা। সেখানে অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।