সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

Fazle Karim Chowdhury
অনলাইন ডেস্ক : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ন
সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক
সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।......সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।

জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।