দুই মাস পর মাঠে ফিরছেন মেসি
messi
গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে পায়ের ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। যে কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হলো আর্জেন্টাইন তারকা ফুটবলারকে। অবশেষে আগামী রোববার চিরচেনা রূপে ফিরছেন মেসি।
মেসির ফেরার কথা জানিয়েছেন ইন্টার মিয়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো। তিনি নিশ্চিত করেছেন, রোববার ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মিয়ামির জার্সিতে হোমম্যাচে খেলবেন মেসি।