সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার

Home Minister's son Jyoti arrested
অনলাইন ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৯ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৫৯ পূর্বাহ্ন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার
সাফি মুদ্দাসির খান জ্যোতি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ। 

তিনি বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে।