কক্সবাজারে বন্যা কবলিত মানুষদের পাশে হোপ হাসপাতাল

Hope Foundation
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৩ পূর্বাহ্ন স্বাস্থ্য
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৩ পূর্বাহ্ন
কক্সবাজারে বন্যা কবলিত মানুষদের পাশে হোপ হাসপাতাল
কক্সবাজারে বন্যা কবলিত মানুষদের পাশে হোপ হাসপাতাল......সংগৃহীত ছবি

দিনব্যাপী ফ্রী হেলথ্ চেকআপ ক্যাম্পের আয়োজন করেছে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ এর অধীনে পরিচালিত হোপ ফাউন্ডেশন হাসপাতাল। কক্সবাজারে বন্যা কবলিত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই আয়োজন।

গতকাল সকালে রামু উপজেলার চেইন্দাস্থ হোপ হাসপাতালে দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও ৫ শতাধিক গর্ভবতী মা, মহিলা, শিশু ও পুরুষ রোগীকে এই ফ্রি হেলথ্ চেকআপের পাশাপাশি ফ্রী ঔষুধপত্র দেয়া হয়। এতে সেবা প্রার্থীরা হোপ হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হোপ ফাউন্ডেশন বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান এই ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। 

এ সময় তিনি বলেন, দেশের যে কোন দুর্যোগপূর্ণ মুহুর্তে হোপ ফাউন্ডেশন সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যৎ ও যে কোন দুর্যোগপূর্ণ মুহুর্তে হোপ ফাউন্ডেশন মানুষের পাশে থাকবে। 

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বক্ষণিক তদরকি করেন হোপ হসপিটালের চীপ মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ নুর ইসলাম ও হোপ হসপিটালের চীপ সার্জন ও সিনিয়র কনসালটেন্ট ডাক্তার নৃন্ময় বিশ্বাস এবং হাসপাতালের চীপ প্রশাসক একেএম জহিরুল ইসলাম প্রমূখ। 

ফ্রী এই চেকআপ ক্যাম্পিং এ স্বেচ্ছায় শ্রম দিয়ে সহযোগিতা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা 'তারুণ্য ব্লাড ডোনারর্স সোসাইটি।'