কক্সবাজার সৈকতে নারীকে হেনস্তা করা যুবক ধৃত

Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৪ পূর্বাহ্ন
কক্সবাজার সৈকতে নারীকে হেনস্তা করা যুবক ধৃত
কক্সবাজার সৈকতে নারীকে হেনস্তা করা যুবক ধৃত

কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরিয়ে উল্লাস করা অভিযুক্ত ফারুকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী নারী। শনিবার ১৪ সেপ্টেম্বর সকালে অভিযুক্ত ফারুকুল ইসলামকে প্রধান করে অজ্ঞাত ৪ জনকে আসামি করে এজাহার দেন ভুক্তভোগী নারী রিয়া মণি।

বিজয় বাংলা প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির ওসি জাবেদ মাহমুদ। ধৃত আসামী মোঃ ফারুকুল ইসলাম (২২), চট্টগ্রামের লোহাগড়া থানার চুনতি বড় হাতিয়া এলাকার বাসিন্দা।

উল্লেখ্য যে, শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। 

ভিডিওতে দেখা যায়, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতি-উৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়া ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন। সেই যুবকের নামই ফারুকুল ইসলাম। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন। বাকি আসামীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।