স্মার্টফোনে ভাইরাস সুরক্ষার ১০টি নিয়ম , জেনে নিন

10 rules of virus protection on smartphones
অনলাইন ডেস্ক : ০২ নভেম্বর ২০২৪ ০৩:২২ অপরাহ্ন তথ্যপ্রযুক্তি
অনলাইন ডেস্ক : ০২ নভেম্বর ২০২৪ ০৩:২২ অপরাহ্ন
স্মার্টফোনে ভাইরাস সুরক্ষার ১০টি নিয়ম , জেনে নিন
......সংগৃহীত ছবি

স্মার্টফোনে ভাইরাস বা ম্যালওয়ার অ্যাটাক হলে আপনার মোবাইলকে দুর্বিষহ করে তুলতে পারে। ফোন হ্যাং হবে, কোনো অ্যাপ খুলতে পারবেন না। মাঝে মাঝে  যদি কাজও করে খুব স্লো হয়ে যাবে। সবচেয়ে সমস্যা হলো, ফোনে থাকা আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও, কন্টাক নাম্বার, ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হয়ে যেতে পারে।

এমনকী আপনার সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ব্যাংকিং অ্যাপের নিয়ন্ত্রণও হ্যাকারের কাছে চলে যেতে পারে। তাই স্মার্টফোনকে ভাইরাস ও ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখতে এই ১০টি নিয়শ মেনে চলুন:

 অ্যাপ ডাউনলোডের অফিসিয়াল স্টোর ব্যবহার

অ্যান্ড্রয়েডে গুগল প্লে স্টোর এবং আইফোনে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন। অন্য কোনও উৎস থেকে ডাউনলোড করলে

ভাইরাস অ্যাটাকের ঝুঁকি থাকে।

অ্যাপ ইনস্টল করার আগে রিভিউ পড়ুন অ্যাপের রিভিউ এবং রেটিং দেখে নিন।

সন্দেহজনক অ্যাপ এড়িয়ে চলুন।

অ্যাপের পারমিশন চেক করুন

কোনো অ্যাপ ইনস্টলের সময় কী ধরনের অনুমতি চাচ্ছে তা দেখে নিন। আপনার ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস না দিলেই ভালো।

সফটওয়্যার আপডেট করুন 

আপনার ফোনের সফটওয়্যার আপডেট রাখুন।

এতে নতুন সিকিউরিটি আপডেট থাকে, যা ভাইরাস থেকে সুরক্ষা দেয়।

অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করুন

গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ভালো মানের একটি এন্টিভাইরাস অ্যাপ ইন্সটল করে স্ক্যান করুন।

ব্রাউজিংয়ে সতর্ক থাকুন

সন্দেহজনক ওয়েবসাইট বা লিঙ্কে ক্লিক করবেন না। এসব সাইট থেকে ভাইরাস আসতে পারে।

ফ্রি ওয়াই-ফাই ব্যবহার এড়িয়ে চলুন 

পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করলে তথ্য চুরি হতে পারে।

প্রয়োজনে VPN ব্যবহার করুন।

সন্দেহজনক মেসেজ বা ইমেইল এড়িয়ে চলুন 

অপরিচিত লিঙ্ক বা ফাইল খুলবেন না। এতে ভাইরাস লুকিয়ে থাকতে পারে।

ব্যাকআপ রাখুন

নিয়মিত আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলোর ব্যাকআপ রাখুন। এতে ডাটা হারালেও ফেরত পাওয়া যাবে।

ফোন রিসেট করতে দ্বিধা করবেন না 

যদি মনে হয় ফোনে ভাইরাস ঢুকেছে এবং পরিষ্কার করা যাচ্ছে না, তবে ফোনকে ফ্যাক্টরি রিসেট করুন। এটি ফোনের সকল তথ্য মুছে ফেলে আবার নতুনের মতো করে তোলে।

এই টিপসগুলো মেনে চললে আপনার স্মার্টফোন অনেকটা সুরক্ষিত থাকবে।


সূত্র: কালের কণ্ঠ