দ্বিতীয় সুইং স্টেট জর্জিয়াও ট্রাম্পের দখলে

US presidential election
অনলাইন ডেস্ক : ০৬ নভেম্বর ২০২৪ ১২:২৫ অপরাহ্ন মার্কিন নির্বাচন
অনলাইন ডেস্ক : ০৬ নভেম্বর ২০২৪ ১২:২৫ অপরাহ্ন
দ্বিতীয় সুইং স্টেট জর্জিয়াও ট্রাম্পের দখলে
...... সংগৃহীত ছবি

নর্থ ক্যারোলিনা জিতে এবার ট্রাম্প দ্বিতীয় সুইং স্টেট জর্জিয়া দখল করে নিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানতে এখনও কিছুটা সময় বাকি। তবে নির্বাচনের মাঠ দেখে মনে হচ্ছে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে নির্বাচনের অন্যতম সুইং স্টেট নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয়ের খবর পাওয়া যায়।

নর্থ ক্যারোলিনার ১৬টি ইলেকটোরাল ভোট গিয়েছে ট্রাম্পের ঝুলিতে। দুই সুইং স্টেটে জিতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার পথে আরো এগিয়ে গেলেন ট্রাম্প।  

সাত সুইং স্টেটগুলো হলো, জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন। নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, বাকি পাঁচটিতেও এগিয়ে ট্রাম্প।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪৬টি ইলেকটোরাল কলেজ ভোট এবং প্রতিপক্ষ কমলা হ্যারিস পেয়েছেন ১৮২টি ইলেকটোরাল কলেজ ভোট। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।

ইলেকটোরাল মানচিত্রের অবস্থা অনেকটাই ২০১৬ সালের নির্বাচনের মত, যখন নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রজুড়ে যেসব কাউন্টির ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে সামান্য হলেও লক্ষণীয়ভাবে এগিয়ে আছেন সাবেক এই প্রেসিডেন্ট।

সূত্র: বিবিসি