প্রেসিডেন্ট হতে ট্রাম্পের চাই ২৪ ভোট

Trump wants 24 votes to become president
অনলাইন ডেস্ক : ০৬ নভেম্বর ২০২৪ ০১:০৩ অপরাহ্ন মার্কিন নির্বাচন
অনলাইন ডেস্ক : ০৬ নভেম্বর ২০২৪ ০১:০৩ অপরাহ্ন
প্রেসিডেন্ট হতে ট্রাম্পের চাই ২৪ ভোট
ট্রাম্প সমর্থকদের উল্লাস।....... এএফপি ছবি

সময় যত গড়াচ্ছে, ততোই জয়ের বন্দরে পৌঁছে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের শক্ত ঘাঁটির পাশাপাশি দোদুল্যমান দুই অঙ্গরাজ্যে জয় পেয়েছেন তিনি। ২৭০-এর ম্যাজিক সংখ্যায় পৌঁছতে ট্রাম্পের প্রয়োজন আর মাত্র ২৪ ভোট। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ দুই রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জয় পেয়েছেন ট্রাম্প।

এই দুই রাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ৩২টি। এর মাধ্যমে ট্রাম্পের ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬টিতে। 

এদিকে শুরু থেকেই পিছিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। মাঝে দূরত্ব কিছুটা কমলেও ট্রাম্পকে ধরতে পারেননি তিনি।

১৮৭টি ভোট পেয়েছেন কমলা। জয় পেতে তাকে পেতে হবে আরো ৮৩ ভোট।  

আরেক সুইং স্টেট পেনসিলভানিয়ায় এগিয়ে আছেন ট্রাম্প। ৯৩ দশমিক ৭ শতাংশ ভোট গণনা হয়েছে এই রাজ্যে।

সেখানে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে কমলা পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। এই অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৯। এখানে জিতে গেলে ট্রাম্পের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আরেক সুইং স্টেট অ্যারিজোনায় এগিয়ে আছেন ট্রাম্প।

এখানে ৫২ শতাংশ ভোট গণনার পর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই প্রার্থীর।