‘জাদুসংখ্যা’ স্পর্শ সময়ের অপেক্ষা

‘বিজয়ী ভাষণ’- এর শুরুতে সকলকে ধন্যবাদ ট্রাম্পের

US presidential election
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ০৬ নভেম্বর ২০২৪ ০১:৪২ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ০৬ নভেম্বর ২০২৪ ০১:৪২ অপরাহ্ন
‘বিজয়ী ভাষণ’- এর শুরুতে সকলকে ধন্যবাদ ট্রাম্পের

হোয়াইট হাউসের দখল কার কাছে থাকবে? ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস? দুই যুযুধান প্রতিপক্ষের পাল্লা ভারী কার দিকে? বুধবারই মিলবে এই সব প্রশ্নের উত্তর। শুধু তাই নয়, হাউস এবং সেনেট, কার দখলে থাকবে তার উত্তরও মিলবে বুধবারই।

ট্রাম্পের জন্য মঞ্চ সাজছে

জাদুসংখ্যা স্পর্শ সময়ের অপেক্ষা ট্রাম্পের। জয়ের সম্ভাবনা স্পষ্ট হতেই ফ্লোরিডাতে তাঁর জন্য মঞ্চ সাজল। সেখানেই তাঁর দলের সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প।

গণনা রাতের ভাষণ বাতিল কমলার

নির্বাচনের ফলাফল সংক্রান্ত প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসার পরই বুধবার রাতের ভাষণ বাতিল করলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা। তাঁর নির্বাচনী পরামর্শক জানিয়েছেন, বুধবার রাতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাষণ শোনা যাবে না। তবে বৃহস্পতিবার তিনি ভাষণ দেবেন।

গণনা চলছে কোন কোন প্রদেশে?

দুপুর সাড়ে ১২টায় প্রকাশিত ফল অনুযায়ী, এখনও আটটি প্রদেশে ভোটগণনা চলছে। নেভাডা, অ্যারিজ়োনা, আলাস্কা, মিনেসোটা, উইসকনসিন, মিশিগান, পেনসিলভেনিয়া, মাইনে-তে এখনও চূড়ান্ত ফলপ্রকাশ হয়নি।

কমলার দখলে কোন কোন প্রদেশ?

এখনও পর্যন্ত ওয়াশিংটন, ওরেগন, ক্যালিফর্নিয়া, কোলোরেডো, নিউ মেক্সিকো হাওয়াই, ইলিনয়, নিউ ইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার, ভেরমন্ট, কানেকটিকাট, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভার্জিনিয়াতে জয় পেয়েছে কমলা হ্যারিস।

রিপাবলিকানদের দখলে কোন কোন প্রদেশ?

৫০ প্রদেশের মধ্যে বেশির ভাগই ট্রাম্পের রিপাবলিকানদের দখলে। বেলা ১২টা পর্যন্ত ফলাফল অনুযায়ী কোন কোন প্রদেশে এগিয়ে তাঁরা? জানা গিয়েছে, মোন্টানা, ইডাহো, উটাহ, উওমিং, নর্থ এবং সাউথ ডাকাটো, নেব্রাস্কা, কানসাস, ওকলাহোমা, টেক্সাস, মিসৌরি, আইওয়া, আরকানসাস, লুইজ়িয়ানা, মিসিসিপি, টেনেসি, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহিয়ো, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, আলাবামা, জর্জিয়া।

জাদুসংখ্যার দিকে এগোচ্ছেন ট্রাম্প

মঙ্গলবার বিকেল থেকেই (ভারতীয় সময়) আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত তথা অন্তিম পর্ব শুরু হয়ে গিয়েছে। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী, ট্রাম্প এবং কমলার মধ্যে কে জয়ী হবেন, তা ভোটারদের সরাসরি ভোটে নির্ধারিত হবে না। কেন্দ্রীয় পর্যায়ে (ফেডারেল) নির্বাচনী লড়াইয়ের বদলে জয়ী-পরাজিত নির্ধারিত হবে এক একটি প্রদেশের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। আমেরিকার ৫০টি প্রদেশের একটিতে জয়ী হওয়ার অর্থ সংশ্লিষ্ট প্রার্থী সেই প্রদেশের সব ক’টি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন। ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। জাদুসংখ্যা ২৭০। সেই জাদুসংখ্যার দিকে ক্রমশ এগোচ্ছেন ট্রাম্প।

বুথফেরত সমীক্ষা ‘ভুল’ প্রমাণিত হতে চলেছে আমেরিকায়

প্রায় সব বুথফেরত সমীক্ষাই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে এগিয়ে রেখেছিল। কিন্তু ব্যালট বক্স খুলতেই উলটপুরাণ। প্রথম থেকেই এগিয়ে যায় রিপাবলিকানের ট্রাম্প। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে কমলা।

সূত্র: আনন্দবাজার অনলাইন