কম্পিউটারের প্রসেসর ভালো রাখবেন কীভাবে

অনলাইন ডেস্ক : ০৯ নভেম্বর ২০২৪ ০৩:০৪ অপরাহ্ন তথ্যপ্রযুক্তি
অনলাইন ডেস্ক : ০৯ নভেম্বর ২০২৪ ০৩:০৪ অপরাহ্ন
কম্পিউটারের প্রসেসর ভালো রাখবেন কীভাবে
......সংগৃহীত ছবি

কম্পিউটারের প্রধান অংশ হলো এর প্রসেসর এবং এটি  পিসির কর্মক্ষমতা নির্ধারণ করে। তাই ঠিকঠাক মতো আউটপুট পেতে হলে প্রসেসরের স্বাস্থ্য ভালো রাখা জরুরি। নিয়মিত যত্ন এবং সঠিকভাবে ব্যবহার করলে প্রসেসরের আয়ু ও পারফরম্যান্স দীর্ঘস্থায়ী হয়। প্রসেসর ভালো রাখার ৭টি উপায় তুলে ধরা হলো:

ধুলাবালি পরিষ্কার রাখুন

প্রসেসরের চারপাশে ধুলাবালি জমলে তাপ উৎপন্ন হয়।

ফলে গরম হয়ে প্রসেসরের কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। প্রতি কয়েক মাস পর পর কম্পিউটারের ভেতরের ধুলাবালি পরিষ্কার করুন।

ভালো মানের কুলিং সিস্টেম ব্যবহার করুন

প্রসেসর ঠান্ডা রাখতে একটি ভালো মানের কুলার ব্যবহার করা জরুরি। বিশেষ করে গেমিং বা ভারী কাজের জন্য কুলিং সিস্টেমকে আরও উন্নত রাখুন।

থার্মাল পেস্টের সঠিক ব্যবহার নিশ্চিত করুন

প্রসেসর ও হিটসিঙ্কের মধ্যে থার্মাল পেস্ট সঠিকভাবে প্রয়োগ করুন। এটি তাপ পরিবহণববস্থা উন্নত করে। ফলে প্রসেসরের অতিরিক্ত গরম হওয়া প্রক্রিয়া কমিয়ে দেয়।

অতিরিক্ত প্রোগ্রাম এড়িয়ে চলুন

পিসিতে অনেক বেশি প্রোগ্রাম একসাথে চালালে প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে।

তাই প্রয়োজনীয় কাজ শেষ হলে অন্যান্য প্রোগ্রাম বন্ধ রাখুন।

ওভারক্লকিং থেকে সাবধান থাকুন

যদিও ওভারক্লকিং করে প্রসেসরের গতি বাড়ানো যায়, তবে এটি তাপমাত্রা বৃদ্ধি করতে পারে। ওভারক্লকিং করার সময় নিশ্চিত করুন যে প্রসেসরটি সঠিকভাবে ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে।

আপডেটেড অ্যান্টিভাইরাস ব্যবহার করুন

ভাইরাস বা ম্যালওয়্যার প্রসেসরের পারফরম্যান্স কমিয়ে দিতে পারে। তাই নিয়মিত একটি ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করে স্ক্যান করুন।

পাওয়ার সাপ্লাই ইউনিটের মান বজায় রাখুন

কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ভালো হলে প্রসেসর তার প্রয়োজনীয় শক্তি সঠিকভাবে পায়। একটি নির্ভরযোগ্য ও ক্ষমতাসম্পন্ন পাওয়ার সাপ্লাই ব্যবহার করলে প্রসেসরের আয়ু বাড়ে।

সূত্র: পপুলার মেকানিকস