৬ নারী ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনা দিল বিএনপি

BNP gave colorful reception to 6 female footballers
অনলাইন ডেস্ক : ২৫ নভেম্বর ২০২৪ ০৬:৪৬ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ২৫ নভেম্বর ২০২৪ ০৬:৪৬ অপরাহ্ন
৬ নারী ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনা দিল বিএনপি
সাফজয়ী ৬ নারী ফুটবলারকে বর্ণাঢ্য সংবর্ধনা দিল বিএনপি

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ছয় ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে বিএনপি। এ সময় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।  

রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।  

‘কীর্তিমান কিশোরী ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটি’র ব্যানারে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে কলসিন্দুর গ্রামের কীর্তিমান এই কিশোরী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিতরা হলেন—সানজিদা আক্তার, তহুরা খাতুন, মারিয়া মান্দা, শামছুন নাহার জুনিয়র, শামছুন নাহার সিনিয়র এবং শিউলী আজিম। তারা সবাই কলসিন্দুর গ্রামের বাসিন্দা এবং কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, বাংলাভিশন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসন।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির সদস্য মোতাহার হোসন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ, বিএনপিনেতা ব্রিগেডিয়ার শামস, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু প্রমুখ। 

সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন বাংলাদেশের জন্য গর্বের। এতে কলসিন্দুরের ছয় নারী ফুটবলার সম্পৃক্ত হয়ে পুরো ধোবাউড়াবাসীকে গর্বিত করেছে।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘কনসার্ট ফর কলসিন্দুর’ শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিল।