আসাদের পতনে যে কারণে খুশি তালেবান

The Taliban are happy because of the fall of Assad
অনলাইন ডেস্ক : ০৯ ডিসেম্বর ২০২৪ ০৮:১৮ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক : ০৯ ডিসেম্বর ২০২৪ ০৮:১৮ অপরাহ্ন
আসাদের পতনে যে কারণে খুশি তালেবান
আসাদের পতনে যে কারণে খুশি তালেবান.......সংগৃহীত ছবি

সিরিয়ায় বিদ্রোহী বাহিনীগুলোর প্রতি তালেবানের মধ্যে উল্লেখযোগ্য সমর্থন এবং সহানুভূতি রয়েছে।

সিরিয়ায় চলমান পরিস্থিতি নিয়ে তালেবান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া বেশ অবাক করার মতো!

তালেবানরা রক্ষণশীল ও জিহাদি মতাদর্শের অনুসারী। এক তালেবান সদস্য বলেছেন, আদর্শিক কারণে তালেবানদের সিরিয়ায় জিহাদি বিদ্রোহীদের প্রতি গভীর সহানুভূতি রয়েছে। এই তালেবান কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, তালেবানরা আশা করছে, বিদ্রোহী গোষ্ঠীগুলো ‘সিরিয়ায় শরিয়া আইন’ বাস্তবায়ন করবে, যা তাদের তালেবান সরকারের মতো হবে।