কনটেন্টের বিরুদ্ধে এবার কঠোর হচ্ছে ইউটিউব ,আসছে নতুন নিয়ম
,হেডলাইন ও থাম্বনেলে দারুণ চমক, অথচ কনটেন্ট অন্তঃসারশূন্য। সাধারণ মানুষকে বোকা বানাতে বিভ্রান্তিকর এমন সব ক্লিকবেট কনটেন্টে রাশ টানতে চলেছে ইউটিউব। গ্রাহকদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে আনা এসব কনটেন্টের বিরুদ্ধে এবার কঠোর হচ্ছে ইউটিউব। আগামী মাস থেকেই ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হবে এসব ভিডিও- এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে বহু কনটেন্ট ক্রিয়েটর চমকপ্রদ হেডলাইন ও থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের আকর্ষিত করেন। অথচ ভিডিওতে সেই হেডলাইন ও থাম্বনেল সংক্রান্ত কোনো তথ্য থাকে না। যার জেরে দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ওই কনটেন্টে ঢুকে হতাশ হয়ে ফিরে আসেন।
এমনভাবে দর্শকদের বোকা বানানো আর মেনে নেবে না সংস্থা। আগামী মাস থেকে বিভ্রান্তিকর সব কনটেন্ট মুছে দেওয়া হবে ইউটিউব থেকে। শিগগিরই নতুন নিয়ম নিয়ে আসবে ইউটিউব।
ক্লিকবেট কনটেন্ট কী?
ক্লিকবেটের মূল উদ্দেশ্য হলো- সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। উদাহরণস্বরূপ, কোনো একটি কনটেন্টে টাইটেল ও থাম্বনেইলে দেখানো হলো অভিতাভ। অথচ কনটেন্টে ক্লিক করার পর দেখা গেল, কোনো এলাকার কোনো এক অপরাধী গ্রেপ্তার হয়েছেন। যার নাম অমিতাভ। ঠিক এ ধরনের বোকা বানানো কনটেন্টে রাশ টানতেই এবার পলিসি বদলের পথে ইউটিউব।
বিবিএন/ ২৮ডিসেম্বর / অচ