কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তত আড়াই লাখ মানুষ জমায়েত করার পরিকল্পনা

Anti-discrimination student movement
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ৩০ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৩ অপরাহ্ন রাজনীতি
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ৩০ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৩ অপরাহ্ন
কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তত আড়াই লাখ মানুষ জমায়েত করার পরিকল্পনা
কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তত আড়াই লাখ মানুষ জমায়েত করার পরিকল্পনা

কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন,জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তত দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েত করার পরিকল্পনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এতে নিরাপত্তা ঘিরে থাকবে অন্তত ৫০০ পুলিশ সদস্য।

সোমবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টারে ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। 

আব্দুল হান্নান মাসুদ বলেন, আগামীকাল মঙ্গলবার থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। আগামী বাংলাদেশে যে সরকারই আসবে এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে । 

এসময় তিনি বলেন, এর মধ্য দিয়ে অবসান হবে বস্তা পঁচা রাজনীতির। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলে আশাবাদ তাদের।