গ্রাম বাংলার সুপরিচিত নাম নর -সুন্দর

The well-known name of village Bengal is Nar - Sundar
ছোটন সরদার ০৩ জানুয়ারি ২০২৫ ০৭:০৯ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৩ জানুয়ারি ২০২৫ ০৭:০৯ অপরাহ্ন
গ্রাম বাংলার সুপরিচিত  নাম নর -সুন্দর
গ্রাম বাংলার সুপরিচিত নাম নর -সুন্দর

ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা,সবুজে শ্যামলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে আরও বৈচিত্র্যময় রুপ পেয়েছে,দেশের ভিন্ন ভিন্ন নানান জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির সংস্পর্শে।ধরণীকে স্পর্শ ও মানুষকে  দৃষ্টিনন্দন সৌন্দর্য বাড়িয়েছে নরসুন্দর।

বর্তমানে আধুনিক প্রযুক্তিতে চুল-দাড়ি কাটাতে শহর -বন্দরে এসিযুক্ত থাইঘেরা জেন্টস পার্লার থাকলেও কিছুদিন আগেও গ্রামের সাপ্তাহিক হাট বাজারের কোন এক কোনাই মাটিতে ইটের উপর ইট রেখে, কখনও কাঠের টুলে বসিয়ে , অগোছালো বাবড়ি চুল,খোচা খোচা ছোট বড় দাড়ি,মসৃন বদনখানিতে খুর -কাচির আর্কশিক শিল্পে,গ্রামিন প্রান্তিক ও খেটে খাওয়া দিনমজুরের মলিন মুখে মৃদু হাসি ফোটাতেন নরসুন্দর।

ছোট শিশু বা বাচ্চাদের চুল কাটানোর কথা মনে হলে হাসি পাই,দুই হাটুর ভেতরে মাথা ঢুকিয়ে চুল কাটতেন নরসুন্দর, এই দিনগুলো এখন শৃতি মাত্র  । অনেকেই এই দিনগুলির কথা ভাবে, বিষ্মিত হন আর ভাবেন গ্রামিন হাটে বাবার সাথে গিয়ে কিভাবে চুল কাটাতেন তারা।যারা এখন কেউ দেশ পরিচালনা করছেন,হয়েছেন রাট্রপতি,রাজনীতিবিদ,শিক্ষক,লেখক, গেবেষক,সাংবাদিক ও দেশের গুনী ব্যক্তিত্ব।

এমন সময়ে নরসুন্দরের উপস্থিতি দেখতে পাওয়া যায় না।যদিও কিছুদিন আগেও  নরসুন্দরের উপস্থিতি ও ভূমিকা ছিল নিয়মিত ও সৌন্দর্য বর্ধনে অপরিসীম।তবে কিছু কিছু হাটে তাদের উপস্থিতি এখনও অল্প পরিসরে দেখা যায়।রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন কাঁকনহাটে, বৃহস্পতিবার  সাপ্তাহিক হাটের দিনে এখনও দেখা যায়।

এহাটে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষজন চুল দাড়ি কাটান প্রাচীন নিয়মে।পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র কিনতে এসেই নরসুন্দরের কাছে চুল কাটান মানুষজন।এক নরসুন্দর বলেন হাটবারে কোনরকমে লোকজন আসে, স্বল্প আয়েও তাদের ঐতিহ্য ধরে রাখতে চান নরসুন্দররা।


বিবিএন / ৩ ডিসেম্বর / অচ