কক্সবাজারে কারাতে প্রতিযোগিতা ও ব্ল্যাক বেল্ট ড্যান সম্মাননা প্রদান
Jahangir Alam
দেশের বিভিন্ন জেলার কারাতে খেলোয়াড়দের অংশগ্রহণে পর্যটন শহর কক্সবাজারে ব্ল্যাক বেল্ট ড্যান সম্মাননা প্রদান ও কারাতে প্রতিযোগিতা শুরু হয়েছে।
জুমাবার ৩ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ ফাইটার কারাতে এসােসিয়েশনের আয়োজনে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন দেশ সেরা কারাতে প্রশিক্ষক, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল, চলচ্চিত্র অভিনেত্রী রাকা আলম ও কক্সবাজারের তায়কোয়ানডো প্রশিক্ষক রুহুল আমিন সিকদার প্রমুখ।
৩ ও ৪ জানুয়ারি ২ দিনের উক্ত প্রতিযোগিতা চলছে সাগরপাড়ের ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্টে। এতে দেশের বিভিন্ন কারাতে ক্লাব, একাডেমি ও সংগঠনের খেলোয়াড়, কর্মকর্তা, প্রশিক্ষক, ক্রীড়া সাংবাদিক এবং সংগঠকদের মিলনমেলা বসেছে।
বিবিএন / ৪ ডিসেম্বর / অচ