গোমস্তাপুরে লিজেন্ড কোচিং সেন্টার উদ্বোধন
Inauguration of Legend Coaching Center
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সদরে লিজেন্ড কোচিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে ফিতা কেটে এই কোচিং সেন্টার উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক রঘুনাথ সরকার। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিজেন্ড কোচিং সেন্টারে সভাপতি ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য দেন লিজেন্ড কোচিং সেন্টারে শিক্ষক শরিফুল ইসলাম।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক রঘুনাথ সরকার, কবি সাহিত্যিক মোফাজ্জল হোসেন বিশ্বাস, নাচোল মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমামুল মুরসালিন পিকু, নয়াদিয়াড়ী হাজী ইয়াকুব আলী মন্ডল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেনসহ অন্যান্যরা। বর্তমানে লেজেন্ড কোচিং সেন্টার টি তিনজন শিক্ষক মন্ডলী ৫০ জন শিক্ষার্থী দারা প্রচালিত।
বিবিএন/ ৫ ডিসেম্বর / অচ