কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন 'মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ' উপভোগে ক্রীড়া সচিব

Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১২ জানুয়ারি ২০২৫ ১২:৩৯ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১২ জানুয়ারি ২০২৫ ১২:৩৯ অপরাহ্ন
কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন 'মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ' উপভোগে ক্রীড়া সচিব
কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন 'মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ' উপভোগে ক্রীড়া সচিব। ছবি: বিজয় বাংলা

কাজী মনি মার্শাল আর্ট ফাউন্ডেশন 'মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ' ২০২৫ সারা দেশের মার্শাল আর্ট খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বেশ উপভােগ্য হয়েছে। 

এদিকে শনিবার সকালে খেলা উপভোগ করতে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদী। 

এসময় আমিনুল ইসলাম, এনডিসি, জাতীয় ক্রীড়া পরিষদ, মোহাম্মদ শের মাহমুদ, জেলা প্রশাসক, সিলেট, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ সাথে ছিলেন।

আগত অতিথিদের স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন।