গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা মন্টুকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

Brave freedom fighter Montu buried with state honors
গোদাগাড়ী প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৫ ০৪:৪০ অপরাহ্ন সারা বাংলা
গোদাগাড়ী প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৫ ০৪:৪০ অপরাহ্ন
গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা মন্টুকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন
গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা মন্টুকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন

রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা (৭০) আর নেই (ইন্না ... রাজিউন)। রোববার (১২জানুয়ারী) রাত ২টার সময় হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে হাসপাতাল সেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর উপজেলার বালিয়াঘাটা গোরস্থান মাঠে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে।

জানাযার আগে গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ভুমি শামসুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আবুল হায়াত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অশোক কুমার চৌধুরী ও গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনের নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। 

তারপর বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মুক্তিযোদ্ধারাসহ ওই গ্রামের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।