কক্সবাজার ট্রাক, মিনিট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়ন এর নির্বাচনী অফিস স্থানান্তর
কক্সবাজার ট্রাক, মিনিট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়ন (রেজি: নং: চট্ট: ১০৮৫) এর নির্বাচনী অফিস স্থানান্তর করা হয়েছে।
বিজয়বাংলা নিউজকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সংগঠনের নিবন্ধিত ঠিকানা : ঝাউতলা মাঠ, কক্সবাজার এর পর স্থানান্তর করে লিংক রোড, কক্সবাজারে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। আগামী কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৫ এর কার্যক্রম পরিচালনা করার জন্য লিংক রোডস্থ ওই অফিস পরিবেশ সম্মত না হওয়ায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠনের গঠিত ৯ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে বর্তমান অফিস : পুরাতন সায়মন রোড (কার পার্কিং) এর বিপরীতে ঝাউতলা, কক্সবাজারে কার্যালয় স্থানান্তর করা হয়েছে। এতে সকল সদস্যদেরকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। সার্বিক যোগাযোগ : মো: আবু ছিদ্দিক, প্রধান নির্বাচন কমিশনার (০১৭১১-০৪১৭৬১)। যথাক্রমে সদস্যরা হলেন রাজিব পাল খোকন (০১৮১৪-৪৭৮৭১৭), আবদুল মালেক (০১৮৪২-৫২৪৯০৮), মো: হাকিম আলী (০১৭৯০-৮৮৩৭৪৭), আল ফারুক (০১৭৭৭-৯৫২২১৯)।
এবিষয়ে পরিচালক, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, বিভাগীয় শ্রম দপ্তর, চট্টগ্রাম ও কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন এবং চট্টগ্রাম আঞ্চলিক ফেডারেশন বরাবর সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: সাবের বাবুল কর্তৃক স্বাক্ষরিত পত্র প্রেরণ করা হয়েছে।