ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

The body of the youth was recovered
সোহানুর রহমান সোহান ১৫ জানুয়ারি ২০২৫ ০৪:২৪ অপরাহ্ন সারা বাংলা
সোহানুর রহমান সোহান ১৫ জানুয়ারি ২০২৫ ০৪:২৪ অপরাহ্ন
ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত ধ্বংসস্তুুপ কার্যালয় থেকে হোটেল শ্রমিকের লাশ উদ্ধার।

কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার  (১৫ জানুয়ারি) ভৈরব বাজারের হলুদ পট্টিতে ৫ আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ করার পর ভাঙচুর হওয়া পরিত্যক্ত ধ্বংসস্তুপে পরিণত স্থানীয় উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সেচ্ছাসেবক লীগের  কক্ষ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। 

তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এসময় নিহত যুবকের পাশে একটি মোবাইল ফোন, একটি ইনহেলার ও একটি খালি মদের বোতল পাওয়া যায়। পুলিশ  জানায়, সকাল সাড়ে এগারোটায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করেছি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। মরদেহটি ভৈরব উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সেচ্চাসেবক লীগ এর অফিস কক্ষে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে তার পরনে জিন্স পেন্ট ও কালো টিশার্ট রয়েছে। মরদেহের পাশে একটি মোবাইল ফোন, খালি মদের বোতল ও তার পেন্টের পকেটে বিড়ির প্যাকেট ছিলো। স্থানীয়রা জানায়, রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সকালে এক লোক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস কার্যালয়ে মোটর সাইকেল রাখতে গিয়ে এই মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

থানার ভৈরব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী জানান, মরদেহে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি  তদন্ত করা হচ্ছে। এছাড়া বিস্তারিত তদন্তের জন্য ক্রাইমসিন ও সিআইডি টিম আসছে কাজ করার জন্য। তার মোবাইল ফোনটি ছিলো সিম ছাড়া। তার পরিচয় সনাক্তের জন্য মোবাইল ফোনের মাধ্যমে সোসাল মিডিয়ায় কোন লিংক আছে কিনা তার দেখা হচ্ছে। বর্তমানে মরদেহটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।