গড়াইত চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে
আদিবাসী জনগোষ্ঠীর গড়াইত সম্প্রায়ের সংখা সল্পতার কারনে ভাষা সংস্কৃতি বিলুপ্তি ও অন্যান্য ঐতিহ্য বিলীন হবার পথে,এজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় অডিও, ভিডিও নির্মানের উদ্দেশ্যে, গড়াইত আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চিরায়ত সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি মঙ্গলবার থেকে ১৫ জানুয়ারি বুধবার পর্যন্ত দুইদিন ব্যাপী, গোদাগাড়ীর মান্ডোইলে এ প্রশিক্ষন কর্মশালা, সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আদিবাসী গড়াইত সম্প্রদায়ের ২০ জন শিক্ষার্থীকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করে,রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচালাল একাডেমি।একাডেমির পরিচালক জনাব হরেন্দ্রনাথ সিং প্রধান অতিথি থেকে ১৫ জানুয়ারি বুধবার বিকেল চারটায় প্রশিক্ষনার্ণীদের সনদ প্রদান করেন।
এসময় বাংলা গানের প্রশিক্ষক কবির আহমেদ বিন্দু, সাঁওতালি গানের প্রশিক্ষক মানুয়েল সরেন, নির্বাহী কমিটির সদস্য সুবোদ চন্দ্র মাহাতো,সুসেন কুমার শ্যামদুয়ার প্রমুখ।
বিবিএন / ১৫ জানুয়ারি / অচ