নাটোরের লালপুরে আদিবাসী কিশোরী ধর্ষনের স্বীকার
নাটোরের লালপুরে আদিবাসী কিশোরী ধর্ষনের স্বীকার হয়েছে।১৩ জানুয়ারি সোমবার দুপুর আড়াইটায়, লালপুর উপজেলাধীন এবি ইউনিয়নের ডহরশৈলা আদিবাসী গ্রামে এই ধর্ষনের ঘটনা ঘটে।গ্রামের আধাকিলো দূরে পাড়া প্রতিবেশী মহিলাদের সাথে ঘাস কাটতে যাই ঐ কিশোরী, ভুট্টার ক্ষেতে একটু আড়াল হতেই জোরপূর্বক ধর্ষন করে মোঃ শাহিন (৩০) নামের মুসলিম যুবক, সে যুবক বিবাহিত ও দুই সন্তানের জনক।ধর্ষক ডহরশৈলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ধর্ষনের ঘটনাই চিৎকার চেচামেচি হলে কিশোরীকে উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হলে পুলিশ ধর্ষককে গ্রেফতার করে।এঘটনায় লালপুর থানায় একটি মামলা দায়ের করে কিশোরীর বাবা, মা।মামলা নং ৯ -১, ২১১।ভুক্তভোগী আদিবাসী কিশোরী পাউলুস বিশ্বাস (পটল) ও অনিতা রানীর সন্তান।সে পাটিকা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
এ ঘটনাই মামলা ও ধর্ষনের আসামি গ্রেফতার হলে ১৪ জানুয়ারি সন্ধায় ধর্ষকের অর্ধশতাধিক লোকজন বাদীপক্ষের বাড়ি ঘেরাও করে ও মামলা প্রত্যাহারের হুমকি প্রদর্শণ করে।ঘটনাটি পুলিশও আর্মিকে অবহিত করে কোন প্রতিকার পায়নি আদিবাসীরা।এমতাবস্থায় শঙ্কিত হয়ে মানবেতর জীবন যাপন করছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় আদিবাসীরা।