পবায় কালব’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
Kalb's 46th foundation anniversary is celebrated
রাজশাহীতে পবা উপজেলা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পবা উপজেলা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালব খ-অঞ্চল এর ডিরেক্টর মো. ওয়াজেদ আলী খাঁন।
পবা উপজেলা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. এনামুল হক, সেক্রেটারি মো. আব্দুস সালাম, ট্রেজারার মো. তোফাজ্জুল ইসলাম, ডিরেক্টর মো. রোকনুজ্জামান সুইট, ডিরেক্টর মোসা. মেহেরুন মোস্তফা ডলি, শাখা ব্যবস্থাপক মো. হযরত আলী সহ শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।