জামায়াতের কর্মী সম্মেলনে দলের শহীদ পরিবারের জন্য থাকছে আলাদা প্যান্ডেল
আগামী ১৮ জানুয়ারি শনিবার প্রায় ১৫ বছর পর রাজশাহীতে কর্মী সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। ঐতিহ্যবাহী মাদ্রাসা ময়দানে আয়োজিত এই কর্মী সম্মেলনকে ঐতিহাসিক সম্মেলন বলেই আখ্যায়িত করছেন সবাই। প্রায় পনেরো বছর পর আয়োজিত এই সম্মেলনে লক্ষাধিক কর্মী-সমর্থক উপস্থিত থাকবে বলে আশা করছেন আয়োজকরা। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
লক্ষাধিক কর্মী-সমর্থকদের পাশাপাশি স্টেজের পাশেই প্যান্ডেল দিয়ে তৈরি করা হয়েছে দেশ ও দলের জন্য ফ্যাসিস্ট সরকারের হাতে যারা শহীদ হয়েছেন ওইসকল শহীদ পরিবারের জন্য। স্টেজ তৈরির স্থলে উপস্থিত থাকা দায়িত্বশীল কয়েকজন ব্যক্তি বলেন, ২০১০, ২০১৩, ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারের আমলে দলের যেসকল ভাই শহীদ হয়েছেন, তাদের সম্মানার্থে সকল শহীদ পরিবারকে আমরা এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছি। তাদের জন্য তৈরি করা প্যান্ডেলের উপরে শোভা পেয়েছে প্রত্যেক শহীদের ছবি। প্রত্যেক শহীদ পরিবারকে তাদের যথাযথ প্রাপ্য সম্মান দেবার জন্যই এইধরনের আয়োজন করা হয়েছে। ছবিতে যেসকল শহীদ ভাইদের ছবি দেয়া আছে তাদের অনেকেই নিহত হয়েছেন বিগত স্বৈরাচার সরকারের নিজস্ববাহিনীর ক্রসফায়ারে। এরমধ্যে অন্যতম হলো, নোমানী, শাহীন, সাহাদত, সেলিম, রায়হান প্রমূখ। এছাড়াও স্বৈরাচার পতনের আন্দোলনে ২০২৪ সালে সাকিব-আঞ্জুম সহ সারাদেশে অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়েই যেহেতু আজ আমরা বাধাহীনভাবে উন্মুক্ত ময়দানে বিশাল এই কর্মী সম্মেলন করার সুযোগ পেয়েছি তাই ওইসকল শহীদ পরিবারের প্রতি যথার্থ মর্যাদা দেয়াটা আমাদের কর্তব্য। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে মহানগরীর নেতারা মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন।