রাজশাহী রয়্যালস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Royals Club annual sports competition prize distribution held
ছোটন সরদার ১৭ জানুয়ারি ২০২৫ ০৮:৫১ অপরাহ্ন খেলা
ছোটন সরদার ১৭ জানুয়ারি ২০২৫ ০৮:৫১ অপরাহ্ন
রাজশাহী রয়্যালস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার  বিতরণ অনুষ্ঠিত
রাজশাহী রয়্যালস ক্লাবের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী রয়্যালস ক্লাবের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার বিকেল পাঁচটায় নগরীর ৯ নং ওয়ার্ডের নাইস কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান মিনু সাবেক মেয়র ও এম.পি,এবং বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা।

 বিশেষ অতিথি ছিলেন, জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল,সাবেক মেয়র,জনাব শফিকুল হক মিলন,জনাব শফিকুল আলম বুলু,জনাব শাহিন ইকবাল,জনাব খন্দকার মিজানুর রহমান খোকন,জনাব ফরহাদ মাদুদ হাসান ফরহাদ।ক্লাব চত্ত্বরে গাছ রোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মিজানুর রহমান মিনু। পুরস্কার বিতরণীর পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খন্দকার হাসান কবির,প্রতিষ্ঠাতা সভাপতি,রয়্যালস ক্লাব রাজশাহী ।

বিবিএন / ১৭ জানুয়ারি / অচ