নাটোরে পঞ্চম শ্রেণীর আদিবাসী কিশোরী ধর্ষনের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন
নাটোরে আদিবাসী মেধাবী পঞ্চম শ্রেণীর কিশোরীর ধর্ষনের ঘটনায়,বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১৮ জানুয়ারি শনিবার সকাল এগারোটায় নাটোর পুরান বাসস্ট্যান্ড কানাইখালি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাটোর জেলাধীন লালপুর উপজেলার এবি ইউনিয়ন ডহরশৈলা গ্রামের পঞ্চম শ্রেণীর আদিবাসী পাহাড়িয়া সম্প্রদায়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায়,আদিবাসী সম্প্রদায়ের মানুষজন প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করে।
নরেশ চন্দ্র উরাও এর সভাপতিত্বে বক্তব্য রাখেন খগেন্দ্রনাথ রায় ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নাটোর জেলা শাখা, নগেন চন্দ্র রায় ভারপ্রাপ্ত সভাপতি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখা, মাকসুদা পারভীন, সাংগঠনিক সম্পাদক , বাংলাদেশ মহিলা পরিষদ, নাটোর জেলা শাখা, জামেনা বেগম, আহবায়ক জেন্ডার সহিংসতা ও প্রতিরোধ কমিটি,লালপুর,,ভিকটিমের মা ও আত্নীয় স্বজন, হাবিবুর রহমান সভাপতি ভূমিহীন আঞ্চলিক কমিটি বাগাতি পাড়া, শিরীষ পাহাড়ি সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ লালপুর উপজেলা শাখা, জাহাঙ্গীর আলম মানবাধিকার কর্মী ও সমন্বয়ক নিজেরা করি লালপুর বাগাতিপাড়া, প্রভাতী বসাক সভাপতি নাটোর এনজিও এসোসিয়েশন, লিটন কুমার এক্কা সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ,নলডাঙ্গা উপজেলা শাখা, লাজারুশ বিশ্বাস সভাপতি, শ্যামল বিশ্বাস সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ বড়াইগ্রাম উপজেলা শাখা, জন বেসরা, সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ বাগাতিপাড়া উপজেলা শাখা,, জাদু কুমার দাস আহবায়ক আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি,সদস্য সচীব শ্যামলাল তেলী প্রমুখ।জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে।
বিবিএন / ১৮ জানুয়ারি / অচ