ঢাকাতে আদিবাসী ছাত্র- জনতার মিছিলের উপরে পুলিশের হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন
ঢাকাতে আদিবাসী ছাত্র জনতার মিছিলে উপরে পুলিশের হামলায় নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত।
আজ ১৮ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় মাদ্রাসার মোড়ে জাতীয় আদিবাসী পরিষদ, নাটোর জেলার শাখার আয়োজনে জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা নেতৃত্বে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আদিবাসী ছাত্র- জনতার উপর এনসিটিভি ভুবন ঘেরাও শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্ট ফর নামক উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক যথাযথ বিচার ও সংক্ষিপ্ত ছাত্র- জনতার মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রেজাউল করিম খান, সাংবাদিক কালিদাস জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক ফন্ট জেলা শাখার সভাপতি দেবাশীষ রায় আদিবাসী পরিষদের নাটোর জেলা শাখা সাধারণ সম্পাদক প্রতাপ সিং, জাতীয় আদিবাসী নাটোর জেলা শাখার দপ্তর সম্পাদক সজল পাহান, আদিবাসী ছাত্র পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি আঁখি পাহান, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ নাটোর জেলা শাখার সহ-সভাপতি সঞ্জীব পাহান, তথ্য ও প্রচার সম্পাদক বিজয় উরাও, মিঠন পাহান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তা গনেরা বলেন এ কেমন দেশ কেমন রাষ্ট্র আমরা ঢাকাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে গিয়েছিলাম কিন্তু সেখানে আমাদের উপরে পুলিশের হামলা নির্যাতন করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই যারা আমাদের ওপরে হামলা নির্যাতন করেছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং বিচার করা হোক। এবং অন্তবর্তী সরকারকে বলতে চাই আমরা ক্ষুদ্র নৃ গোষ্ঠী নয়। আমরা আদিবাসী আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি পেতে চাই আমাদের এই দাবি মানতে হবে।
আমরাও মানুষ আমাদের মধ্যে শিক্ষিত মানুষ আছে শিক্ষক আছে, ডাক্তার আছে,ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ অফিসার আছে আমরা সবাই মিলেমিশে সুন্দর সুষ্ঠু বাংলাদেশ নির্মাণ করতে চাই। বক্তাগণেরা আরো বলেন ৫ আগস্ট এর পর বৈষম্য দূর হলেও আদিবাসীদের সাথে বৈষমর রয়েই গেছে পাঠ্য বই থেকে তাদের নাম বাদ দিতে চাচ্ছে আমরা আদিবাসীটা কখনো এটা মানতে পারব না এর জন্য আমাদের যেখানে এবং যার কাছে যেতে হয় আমরা যাব।