বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান আর নেই
বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার সমাজ সেবী আমেনা ক্লিনিকের সত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান গতকাল ১৭ জানুয়ারি শুক্রবার রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না ........ রাজেউন)। ডাক্তার আব্দুল মান্নান রাজশাহী মেডিকেল কলেজে অধ্যায়নকালে স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে অবদান রাখেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি ৭ নং সেক্টরের গৌরবাগান ইয়ুথ ক্যাম্পে দায়িত্ব পালন করেন। সাংস্কৃতিক অনুরাগী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান সেখানে অনুষ্ঠিত “ইয়াহিয়া তোমাকে জবাব দিতে হবে” নাটককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শহীদ হবিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন।
আজ ১৮ জানুয়ারি শনিবার বাদ যোহর টিকাপাড়া ঈদগাঁ মাঠে রাষ্ট্রীয় সম্মান, জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ও জেলা ইউনিটের শ্রদ্ধা নিবেদনের পর টিকাপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।
শোর্কাত পরিবারের প্রতি সহানুভুতি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মেয়র এ্যাড: আব্দুল হাদি, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম বীর প্রতীক, গেরিলা লিডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য এ্যাড. মতিউর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রাজশাহীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, বীর মুক্তিযোদ্ধা হাসান খন্দকার, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাশার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুর হাসান সিরাজী, বীর মুক্তিযোদ্ধা বুলবুল রানী, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু, বিশিষ্ঠ শিক্ষাবিদ হাবিবুর রহমান, শহীদ পরিবারের পক্ষে হাসানি, মুক্তিযোদ্ধা সন্তানের পক্ষে ডলার প্রমুখ।