বাগমারাতে প্রেরণা সমাজ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

Distribution of winter clothes by Social Development Organization
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার ১৯ জানুয়ারি ২০২৫ ১১:১০ পূর্বাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার ১৯ জানুয়ারি ২০২৫ ১১:১০ পূর্বাহ্ন
বাগমারাতে প্রেরণা সমাজ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ
রাজশাহী বাগমারাতে প্রেরণা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে

রাজশাহী বাগমারাতে প্রেরণা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে অত্র সংগঠনের প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতি করেন অত্র সংগঠনের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর সাংবাদিক আবু বকর সুজনসহ সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ৷

এলাকার কিছু সংখ্যক শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়৷ প্রতিষ্ঠানের সভাপতি নুরুল ইসলাম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ৷ পরবর্তীতে এরকম আরো সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করতে একান্ত সহযোগিতা কামনা আহবান করছি ৷