কক্সবাজারে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) শুরু
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
রোববার ১৯ জানুয়ারি বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে খেলার সূচনা সময়ে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ, সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়া আফরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমিন চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সাবেক সদস্য প্রভাষক জসিম উদ্দিন, এম.আর মাহবুব, আলীরেজা তসলিম ও খালেদ আজম বিপ্লব প্রমুখ।
উদ্বোধনী দিনে মহেশখালী ও কুতুবদিয়া (বালক-বালিকা) পর্যায়ের দুটি খেলা অনুষ্ঠিত হয়। এরমধ্যে প্রথম ম্যাচে বালিকায় রামু ও দ্বিতীয় ম্যাচে বালকে মহেশখালী জয়লাভ করে। খেলা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।