কক্সবাজারের 'মেহেদীর' প্রাণ গেলো কুমিল্লা সড়কে

Mehndi Newaz Khan
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২০ জানুয়ারি ২০২৫ ০৮:২৪ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২০ জানুয়ারি ২০২৫ ০৮:২৪ অপরাহ্ন
কক্সবাজারের 'মেহেদীর' প্রাণ গেলো কুমিল্লা সড়কে
মর্মান্তিক দূর্ঘটনায় প্রাণ হারানো কানাডা প্রবাসী মেহেদী নেওয়াজ খান (২৮) এর মরদেহ কক্সবাজার আনা হয়েছে।

মর্মান্তিক দূর্ঘটনায় প্রাণ হারানো কানাডা প্রবাসী মেহেদী নেওয়াজ খান (২৮) এর মরদেহ কক্সবাজার আনা হয়েছে।

সোমবার ২০ জানুয়ারি বিকেলে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে মেহেদীকে বহন করা এয়ার এম্বুল্যান্স (হেলিকপ্টার)। এরপর কলাতলি বাসভবনে নিয়ে যাওয়া হয় মরদেহ।

সোমবার রাত ৯টায় কলাতলিতে ও রাত ৯টা ৩০ মিনিটে বাহারছড়া গোলচত্বর মাঠে মেহেদী’র জানাজা অনুষ্ঠিত হয় বলে জানান পরিবার।

রবিবার ১৯ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা আকতার নেওয়াজ খান বাবুলের মেঝ পুত্র কানাডা প্রবাসী মেহেদী।

পরে মেহেদীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৩০ এর দিকে তার মৃত্যু হয়।

মেহেদী কক্সবাজার কেজি এন্ড মডেল হাই স্কুলের ২০১২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। কানাডার এমসি মাস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে চাকরিরত ছিলেন। চার দিন আগে তিনি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসেন।