কক্সবাজারে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টেকনাফের জয়

Teknaf's victory in the National Gold Cup Football Tournament
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২১ জানুয়ারি ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন খেলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২১ জানুয়ারি ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন
কক্সবাজারে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টেকনাফের জয়
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) বালকের খেলায় টেকনাফ উপজেলা দল জয় পেয়েছে।

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) বালকের খেলায় টেকনাফ উপজেলা দল জয় পেয়েছে। রোববার ২০ জানুয়ারি বিকেলের ম্যাচে কুতুবদিয়াকে ট্রাইবেকারে হারিয়েছে টেকনাফ।

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ম্যাচ শেষে গতকাল ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন কক্সবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি আবছার উদ্দিন, ফরাজি নুরুল আলম, সদস্য ওসমান সরওয়ার আলম, আলীরেজা তসলিম ও আবছার উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চলছে উক্ত টুর্নামেন্ট৷ চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।