শৈত্যপ্রবাহ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১০.১ ডিগ্রি

Cold flow
অনলাইন ডেস্ক : ২১ জানুয়ারি ২০২৫ ০২:২৬ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২১ জানুয়ারি ২০২৫ ০২:২৬ অপরাহ্ন
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১০.১ ডিগ্রি
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ১০.১ ডিগ্রি সেলসিয়াস।...সংগৃহীত ছবি

মাঘ মাসের শুরুতেই উত্তরের জেলা দিনাজপুরে শীতের প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১০.১ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা যায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হিমেল হাওয়া, শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশার কারণে রাস্তা, মাঠ-ঘাটসহ পুরো এলাকা কুয়াশার চাদরে ঢেকে গেছে। সকালে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যাবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা গেছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। তীব্র শীত উপেক্ষা করে কৃষক, দিনমজুর থেকে শুরু করে অফিসগামী মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।

দিনাজপুর আবহাওয়া অফিস আজ মঙ্গলবার সকাল ৯টায় জানায়, আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

স্থানীয় বাজারগুলোতে গিয়ে দেখা যায়, শীতের কারণে স্থানীয় বাজারগুলোতে গরম পোশাকের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কুয়াশায় ঢাকা সকালে চায়ের দোকানগুলোতে ভিড় জমতে দেখা গেছে। গ্রামাঞ্চলে কুয়াশা আর হিমেল বাতাসে শীতের এক অনন্য আবহ তৈরি হয়েছে।

শীতের তীব্রতায় বীরগঞ্জসহ আশপাশের এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বীরগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। তবে প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।