ঢাকায় শাহবাগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
লাখ লাখ টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পেরে শিক্ষার্থীরা বুধবার ঢাকায় সকাল থেকে আন্দোলন করে। প্রথমে কারওয়ান বাজার ও পরে সেখান থেকে সরে তারা প্রবাসী কল্যাণ ভবনের সামনের রাস্তা অবরোধ করে । শাহবাগ মোড় অবরোধ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস)এই শিক্ষার্থীরা।অবিলম্বে ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু, কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে দুপুর থেকে তারা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে। তাদের দাবি, এমবিবিএস ডাক্তারের পাশাপাশি তাদের সহযোগিতা ছাড়া পুরোপুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।তাই বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত কর্মকর্তা বিসিএস সাধারণ ক্যাডার দিতে হবে এবং স্বাস্থ্য বিভাগের সংস্কার
সহ সব বৈষম্য দূরীকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার নিশ্চিতকরণ করতে হবে ।
দাবি প্রসঙ্গে মাহমুদ হোসেন নামে শিক্ষার্থী বলেন, অনেক স্বপ্ন নিয়ে তিনি ম্যাটসে পড়তে এসে অবহেলা আর অবজ্ঞাই দেখছেন। চাইলেই উচ্চশিক্ষা নিতে পারে না, যা অন্যান্য প্রায় প্রতিটি সেক্টরেই সুযোগ আছে। প্রায় ৪ বছরের বেশি সময় তাদের কোনো নিয়োগ নেই। অথচ গ্রামাঞ্চলের মানুষ তাদের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এভাবে দেশ চলতে পারে না।এর দ্রুতই সমাধান করতে হবে।
হাসান আরিফ নামে আরেক শিক্ষার্থী বলেন, তাদের এই দাবিগুলো অনেক আগের। তাদের নিয়োগ প্রক্রিয়া ১২ বছর ধরে আটকে আছে। এটা নিয়ে ২০১৭, ২০২৩ ও ২০২৪ সালেও আন্দোলন হয়, কিন্তু কোনো কাজ হয়নি।
তিনি বলেন, তাদের সেক্টর থেকে প্রাইভেট ও সরকারিতে কোনো চাকরিই নাই। স্বাস্থ্য খাতে ম্যাটসের প্রার্থি থাকার কথা থাকলেও দুর্ভাগ্যবশত তা নাই। শুধু তাই নয়, প্রতিটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সাব অ্যাসিস্টেন্ট মেডিকেল অফিসার (এসএসিএমও) পদ থাকলেও নিয়োগ বন্ধ আছে। সেই পদগুলোতে নিয়োগ দিবার দাবি জানাতে তারা সমবেত হয়েছি।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, তারা দাবিগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক ঘণ্টা সময় দেন।
কিন্তু নির্ধারিত সময়ে দাবি মেনে না নেওয়ায় এবং তাদের সঙ্গে যোগাযোগ না করায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। দাবি মানা না হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে।
তিনি আরও বলেন, তাদের ম্যাটসে নিয়োগ প্রক্রিয়া অনেকদিন থেকে আটকিয়ে রাখা হয়েছে। এতে অনেকেই পড়াশোনা করেও চাকরি পাচ্ছেন না।
এ জন্য তারা ৪ দফা দাবি উপস্থাপন করেছেন। দাবিগুলো হলো বৈষম্যমুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭৩-১৯৭৮ মোতাবেক উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে; অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের শূন্য পদে নিয়োগ ,কমিউনিটি ক্লিনিক সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ম্যাটস ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃষ্টি করতে হবে; অনতিবিলম্বে চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের মতো এক বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে এবং প্রস্তাবিত এ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন করতে হবে।
এর আগে বেলা সাড়ে ১১টায় শাহবাগ জাদুঘরের সামনে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন। সে সময় তারা সরকারকে এক ঘণ্টার সময় দেন । নির্ধারিত সময়ে মধ্যে কোনো আশ্বাস না পেয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন ।