ফের ঘন কুয়াশা দিনাজপুরে, দেখা মিলছে না সূর্যের

Can't see the sun
অনলাইন ডেস্ক : ২৩ জানুয়ারি ২০২৫ ১১:২১ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৩ জানুয়ারি ২০২৫ ১১:২১ পূর্বাহ্ন
ফের ঘন কুয়াশা দিনাজপুরে, দেখা মিলছে না সূর্যের
......সংগৃহীত ছবি

গত কয়েকদিন ধরে দিনাজপুরে বইছে হিমেল হাওয়া। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জেলার বেশিরভাগ এলাকা। দেখা মিলছে না সূর্যের।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিনের চেয়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের অনুভূতি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের দিন বুধবার জেলার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আর বৃহস্পতিবার তাপমাত্রা আরও কিছুটা বাড়ে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আগামী দুই-একদিন তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে শীতের প্রকোপ থাকতে পারে।