বাংলাদে‌শি দূতের সঙ্গে বাহরাইনে রাষ্ট্রদূতের বৈঠক

Meeting of the Bangladeshi ambassador with the ambassador in Bahrain
অনলাইন ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন
বাংলাদে‌শি দূতের সঙ্গে বাহরাইনে রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদে‌শি দূতের সঙ্গে বাহরাইনে রাষ্ট্রদূতের বৈঠক

বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স এবং মানবাধিকার বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত ইউসুফ আব্দুল কারিম বুচেরির সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।

মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, গত ৩০ জানুয়া‌রি বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স এবং মানবাধিকার বিষয়ক মহাপরিচালকের দপ্ত‌রে অনু‌ষ্ঠিত বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ করে ফ্যামিলি ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। ‎

মহাপরিচালক রাষ্ট্রদূত ইউসুফ আব্দুল কারিম দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, মোবাইল কনস্যুলার ক্যাম্প ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সের ভূয়সী প্রশংসা করেন। 

বৈঠকে দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশিদ তালুকদার উপস্থিত ছিলেন।

বি.বি এন / ১ ফেব্রুয়ারি/ কল্পনা