রুয়েটের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক্-নির্বাচনী ভর্তির ফল প্রকাশ হয়েছে। সোমবার রাত ৮ টায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফলাফল ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের কাছে হস্তান্তর করেনে। এর পর রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রথম বর্ষ প্রাক্-নির্বাচনী ভর্তি পরীক্ষায় তিন শিফটে আনুপাতিক হারে ৮০০২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (০৮ ফেব্রুয়ারি) রুয়েট ক্যাম্পাসে তিন শিফটে প্রাক্-নির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে ১৯ হাজার ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৫২৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রাক্-নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত পরীক্ষার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনী (লিখিত) পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
পরীক্ষার ফলাফল দেখতে ভিজিট করুন https://admission.ruet.ac.bd এই ওয়েবসাইটে।