পুরোনো স্বাদের ঝুরা মাংস রেসিপি

Old-fashioned minced meat recipe
অনলাইন ডেস্ক : ১৬ জুন ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক : ১৬ জুন ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ন
পুরোনো স্বাদের ঝুরা মাংস রেসিপি
....সংগৃহীত ছবি

ঝুরা মাংস রান্না করতে হলে ধাপে ধাপে কয়েকদিন লাগিয়ে রান্না করতে হবে। বাংলার পুরনো রেসিপি এটি। ঐহিত্যবাহী এই পদ রান্নার রেসিপি রইলো।

উপকরণ:

গরুর চাকা মাংস: ৪ কেজি

পেঁয়াজকুচি: ১ কেজি

রসুনবাটা: ৩ টেবিল চামচ

আদাবাটা: আধা কাপ

দারুচিনি:৬ টুকরা

এলাচি: ১০টি

তেজপাতা: ৪টি

তেল: আধা লিটার

লবণ: পরিমাণমতো

প্রথম ধাপ: মাংস ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিন। এরপর ধুয়ে পানি ঝরতে দিন।

দ্বিতীয় ধাপ: চুলায় একটি পাত্র বসিয়ে তেল গরম করে পেঁয়াজ অল্প ভেজে নিতে হবে। এরপর সব মসলা কষিয়ে গোশত দিয়ে দিন। অল্প আঁচে রান্না করতে হবে।

তৃতীয় ধাপ: কয়েক দিন ধরে রান্না করতে থাকুন। ভেঙে ঝুরঝুরে হয়ে গেলে হাঁড়ি থেকে ঝুরা মাংস তুলে সংগ্রহ করতে হবে।