পরীক্ষায় কম নম্বর দেওয়ায় শিক্ষিকাকে মারধর করল ছাত্র (ভিডিও)

Student beats up teacher for giving low marks in exam
অনলাইন ডেস্ক ১৩ আগস্ট ২০২৫ ০৫:২৩ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১৩ আগস্ট ২০২৫ ০৫:২৩ অপরাহ্ন
পরীক্ষায় কম নম্বর দেওয়ায় শিক্ষিকাকে মারধর করল ছাত্র (ভিডিও)
..... সংগৃহীত ছবি

সবগুলো অংকই হয়েছে। তবুও ২০ নম্বরের পরীক্ষায় শিক্ষিকা তাকে ১৮ নম্বর দিয়েছে। কেন দুই নম্বর কম দেওয়া হলো, সে ব্যাপারে শিক্ষিকার কাছে গিয়ে জিজ্ঞেস করে। এরপর ওই শিক্ষার্থী শ্রেণিকক্ষে অন্যান্যদের সামনেই ওই শিক্ষিকাকে ব্যাপক মারধর করে। শিক্ষিকাকে একের পর এক লাথি, কিল, ঘুষি মারতে থাকে ১৭ বছর বয়সী ওই ছাত্র।

পুরো ঘটনাটি শ্রেণিকক্ষে থাকা সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে। পরবর্তীতে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

গত ৫ আগস্ট থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় প্রদেশ উথাই থানিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।

সংবাদমাধ্যমটি বলেছে, ঘটনার সূত্রপাত হয় পরীক্ষার নম্বর নিয়ে। একাদশ শ্রেণির ওই ছাত্র তার গণিত শিক্ষিকাকে গিয়ে জিজ্ঞেস করে কেন উত্তর সঠিক হওয়া সত্ত্বেও তাকে ২০ নম্বরের জায়গায় ১৮ নম্বর দেওয়া হয়েছে।

শিক্ষিকা তাকে বলেন, যদিও উত্তর সঠিক হয়েছে, কিন্তু তার যতটুকু উন্নতি করা দরকার ছিল, সেটি না করায় দুই নম্বর কম দেওয়া হয়েছে। এই পদ্ধতি ব্যবহার করে অন্য শিক্ষকরাও নম্বর দিয়েছে জানিয়ে, তাদের কাছে ছাত্রটিকে যেতে বলেন তিনি।

এরপর অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে সে শ্রেণিকক্ষে ফিরে আসে এবং শিক্ষিকাকে তার নম্বর বাড়িয়ে দিতে বলে। তিনি এতে রাজি না হলে ছাত্রটি ক্ষিপ্ত হয়ে একটি ডেস্কে লাথি মারে।

এর কয়েক মিনিট পর ওই শিক্ষিকাকে সে মাফ চাইতে বলে। শিক্ষিকা এতে অসম্মতি জানানোর পর ছাত্রটি তাকে লাথি, কিল, ঘুষি মারতে থাকে।

ব্যাংকক পোস্ট জানিয়েছে, ছাত্রের ঘুষিতে ওই শিক্ষিকার চোখে কালশিটে দাগ পড়েছে। এছাড়া মাথা ও শরীরের অন্যান্য জায়গায় আঘাত পেয়েছেন তিনি।

হামলার শিকার শিক্ষিকা ওই ছাত্রের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন।

সূত্র: ব্যাংকক পোস্ট