কেমন হবে বিশ্ববিদ্যালয় ছাএ সংসদ নির্বাচন

University Student Parliament Election
অনলাইন ডেস্ক ১৯ আগস্ট ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ১৯ আগস্ট ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন
কেমন হবে বিশ্ববিদ্যালয় ছাএ সংসদ নির্বাচন
............সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয় গুলির সর্বময় প্রধান হচ্ছে চ্যাচেলর যিনি মহামান্য রাষ্টপতি । এর পরের স্থান বিশ্ববিদ্যালয় গুলির  প্রধান অর্থা ভাইস চ্যাচেলরের । কিন্তু বর্তমানে রাজনৈতিক যে অবস্থা তার ফলে ভাইস চ্যাচেলরের মূল্যায়ন সেই ভাবে হয় না   । বিশ্ববিদ্যালয়ের  নিয়ম অনুযায়ী ছাএ সংসদের সভাপতি ভাইস চ্যাচেলর ।

পাকিস্তান আমল এবং বাংলাদেশ সৃষ্টির কয়েক বছর এ ধারা চলমান ছিল কিন্তু তারপর তা ব্যাহত হয় । বিশ্ববিদ্যালয় ছাএ সংসদের গরুত্ব এটা অনেক শিক্ষার্থীর কাছে মিনি সংসদ  কারণ এখান থেকে সৃষ্টি হয়  দেশ পরিচালনার নেতৃত্ব । কাজেই বিশ্ববিদ্যালয় ছাএ সংসদ নির্বাচন  ছেলে খেলার বিষয় নয় । দীর্ঘ দিন পর বিশ্ববিদ্যালয় গুলির  ছাএ সংসদ নির্বাচন হতে যাচ্ছে এ নিয়ে যেমন সাড়া পড়েছে তেমন আবার উৎকন্ঠার  শেষ নাই । অতি উৎসাহী ব্যাক্তিরা এ নিয়ে বেশ তৎপর এবং তারা চাচ্ছেন এ নির্বাচন তাদের  মত হোক । এবং এ নিয়ে তারা সরাসরি সংপৃক্ত যেটি আইন বিরোধী   । যেহেতু  বিশ্ববিদ্যালয়  স্বায়ত্বশায়িত নেই কারনে এ সমস্ত ব্যাক্তিরা তৎপর হয়ে  উঠেছেন ।

সাধারন শিক্ষার্থীরা বলেছেন বিশ্ববিদ্যালয় ছাএ সংসদ নির্বাচন হতে হবে নিরপেক্ষ  বিশ্ববিদ্যালেয় আইনঅনুযায়ী রাজনৈতিক দলের লেজুর চলবেনা । যারা  ছাএ সংসদে আসবেন তাদের মনে রাখতে হবে তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধি । শিক্ষার্থীদের  সমস্যা চাওয়া পাওয়া সঠিক ভাবে তুলে ধরে  নিবিগ্নে শিক্ষার পরিবেশ বজায় রাখা সহ সাহিত্য সাংস্কৃতিক চর্চা শিক্ষার মান উন্নয়ন এবং মুক্ত  মনের কর্মকান্ড পরিচালনা করা । সাধারন শিক্ষার্থীরা আরো বলেছেন বিশ্ববিদ্যালয় ছাএ সংসদ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ।কোনো রাজনৈতিক  দলের প্রভাব এখানে থাকা উচিত নয় । বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এটি পরিচালিত হতে হবে ।যারা  ছাএ সংসদে আসবেন তাদের রাজনৈতিক  পরিচিতি থাকতে পারে তবে তাদের উচিত হবে সকল শিক্ষার্থীদের মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয়ের ভাব মুর্তি বজায় রেখে  নিরপেক্ষ ভূমিকা রাখা ।