একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে কলেজবঞ্চিত ১০৮২৬ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক ২৮ আগস্ট ২০২৫ ০৯:১৮ অপরাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ২৮ আগস্ট ২০২৫ ০৯:১৮ অপরাহ্ন
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে কলেজবঞ্চিত ১০৮২৬ শিক্ষার্থী
............ সংগৃহীত ছবি

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে৷ কিন্তু এ ধাপেও কলেজ পাননি ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে এসএসসিতে জিপি-৫ পাওয়া এক হাজার ৪১৮ জন রয়েছে।

এছাড়া দ্বিতীয় ধাপে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮টিতে। আর প্রথম ধাপের মতো এ ধাপেও ১০টি কলেজে কেউ আবেদনই করেনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।