কলকাতায় অগ্নিকাণ্ড! প্রিন্স আনোয়ার শাহ রোডের গেস্ট হাউসে আগুন

Fire in Kolkata!
অনলাইন ডেস্ক : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন
কলকাতায় অগ্নিকাণ্ড! প্রিন্স আনোয়ার শাহ রোডের গেস্ট হাউসে আগুন
দাউদাউ করে জ্বলছে বহুতলের উপরি অংশ। নিজস্ব চিত্র। সংগৃহীত

কলকাতায় অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার দুপুরে শহরের প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি গেস্ট হাউসে আগুন লাগে। জানা গিয়েছে, বহুতল ওই গেস্ট হাউসের একবারে উপরতলে আগুন লেগেছে। বহুতলে একটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।

জানা গিয়েছে, দুপুর ১টা নাগাদ আগুন লাগে ওই গেস্ট হাউসে। সেই আগুন দ্রুত ছুড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনই প্রথমে আগুন নেবানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে স্থানীয় সূত্রে খবর, ওই বহুতল থেকে সকলকেই নিরাপদে বার করে আনা হয়েছে। তবে, আর কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এসি থেকে আগুন লেগেছে।

(এই খবরটি সবে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কিছু ক্ষণের মধ্যে আসছে। পাতাটি কিছু ক্ষণ পর পর ‘রিফ্রেশ’ করলে আপনি সর্বশেষ খবর দেখতে পাবেন। দ্রুত খবর পৌঁছে দেওয়ার সময়েও আমাদের তথ্যের সত্যাসত্য সম্পর্কে সচেতন থাকতে হয়। সে জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর সেটি সম্পর্কে নিশ্চিত না-হয়ে আমরা তা প্রকাশ করি না। ‘ফেক নিউজ়’ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এই পদ্ধতি আরও জরুরি)