রাজশাহীতে বিপুল পরিমান মজুদ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীতেনএকই রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও হাতবোমা ও বোমা তৈরিকরণের মজুদ সরণ্জাম উদ্ধার করেছে র্যাব-৫।
র্যাব-৫ এর নিকট থেকেনপ্রাপ্ত তথ্যে জানাগেছে, রাজশাহী সিপিএসসি, র্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ৩ টায়, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন নামক এলাকায় অভিযান চালিয়ে ২৪ টি ককটেল উদ্ধার করে ।
এছাড়া ঐ-রাতেই পৃথক আরেকটি অভিযান পরিচালিয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা হতে বিভিন্ন ধরণের ৪০ টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। যার মধ্যে রামদা-০৪টি, হাসুয়া-০৫টি, ছুরি-০৫টি, কুঠার সদৃশ টাঙ্গি-১৮টি, হাতলযুক্ত হ্যামার-০২টি রয়েছে। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে জব্দ করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানায়,আসন্ন্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে বাধাগ্রস্থ বা ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল এবং দেশীয় অস্ত্র মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারের জন্য র্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।